ব্রেকিং নিউজ : যে ৫ ব্যাংককে ঋণ গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক
সংকটে থাকা কিছু ব্যাংক তুলনামূলক ভালো অবস্থায় থাকা ব্যাংকগুলো থেকে অর্থ ধার করতে পারবে, যার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ গ্যারান্টির মাধ্যমে কতটুকু তারল্য সহায়তা দেওয়া হবে, তা নির্ধারণ করবে নিয়ন্ত্রণ সংস্থা। প্রাথমিকভাবে এমন পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক, যারা আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে নির্দিষ্ট মেয়াদে বিশেষ ঋণ পাবে।
এই চুক্তি স্বাক্ষরিত পাঁচটি ব্যাংক হলো—ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের সঙ্গে এবং রবিবার বাকি চারটি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এখন পর্যন্ত মোট আটটি ব্যাংক বিশেষ ঋণের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যেসব ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে, তারা আন্তঃব্যাংক বাজার থেকে তহবিল সংগ্রহ করে বোর্ডের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টির জন্য পাঠাবে। বাংলাদেশ ব্যাংক এরপর বিবেচনা করে কোন ব্যাংক কত টাকা ঋণ পাবে, তা নির্ধারণ করবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করা হয়। মোট ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংক থেকে প্রচুর পরিমাণ অর্থ নামে-বেনামে তুলে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কারণে ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সিআরআর ও এসএলআর সংরক্ষণে ব্যর্থ হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সংকট নিরসনে বিশেষ ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি (ডিপি) নোট গ্রহণ করবে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল সরবরাহ হবে, যা মূল্যস্ফীতির ওপর কোনো বাড়তি চাপ তৈরি করবে না।
সম্প্রতি গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দেন যে, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দিয়ে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের মাধ্যমে সংকটগ্রস্ত ব্যাংকগুলোর জন্য তারল্য ব্যবস্থা করবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
