| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

৬,৬,৬,৬, সাইফউদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় পেল দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৪:২৮:১২
৬,৬,৬,৬, সাইফউদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় পেল দল

বাংলাদেশের অন্যতম পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। ইনজুরির কারণে দলের বাইরে চলে যাওয়ার পর, শেষবারের মতো জিম্বাবুয়ে সিরিজে তাকে দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে। কিন্তু নানা জটিলতার কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন, এবং এরপর থেকে মাঠে তাকে খুব একটা দেখা যায়নি।

তবে বর্তমানে তিনি মাইনর লিগ ক্রিকেটে খেলছেন এবং সেখানেই তিনি দারুণ ফর্মে আছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। আটলান্টার হয়ে খেলতে নেমে ফোর্ট লডারডেল লায়ন্সের বিপক্ষে তিনি আবারও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।

২০ ওভারের ম্যাচে আটলান্টা প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে স্টিভেন টেলর মাত্র ৬১ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ৯টি ছক্কা। এছাড়া রাজদীপ দরবার ৩২ বলে ৬৬ রান করেন। সাইফউদ্দিনও ১৮ বলে ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

জবাবে খেলতে নেমে লডারডেলের ইনিংসের প্রথম বলেই শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে আউট করেন সাইফউদ্দিন। যদিও এরপর লডারডেলের ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সাইফউদ্দিন তার ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট নেন, যার মধ্যে একটি ওভার ছিল মেডেন।

লডারডেলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন কেভিন স্টুট, কিন্তু তার ইনিংস দলের পরাজয় ঠেকাতে পারেনি। শেষ পর্যন্ত তারা ৭৪ রানে পরাজিত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...