| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে সাকিব বাদ! যা জানালেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৩ ১০:৪৮:১০
ভারতের বিপক্ষে সাকিব বাদ! যা জানালেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসের অগ্রগামী অলরাউন্ডার হিসেবেই পরিচিত তিনি। একসময় সাকিব ছাড়া বাংলাদেশ দলের কথা ভাবাই যেত না, তবে সময়ের সাথে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে সাকিব বল হাতে কোনো উইকেট পাননি, আর ব্যাট হাতে করেছেন মাত্র ৫৭ রান। যে সাকিব একসময় দলের প্রধান ভরসা ছিলেন, সেই সাকিবের ফর্ম এখন প্রশ্নবিদ্ধ। টেস্ট ম্যাচ শেষে এক সাংবাদিক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাকিবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, সাকিবের ফর্মহীন অবস্থায় তাকে দলে রাখা অধিনায়ক হিসেবে কতটা কঠিন।

শান্ত ওই প্রশ্নে খানিকটা বিস্মিত হয়ে বলেন, "খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ।" তিনি আরও বলেন, "অধিনায়ক হিসেবে আমি শুধু সাকিব ভাই নয়, যে কোনো খেলোয়াড়ের জন্য দেখি, সে কতটা পরিশ্রম করছে এবং কামব্যাক করার জন্য প্রয়োজনীয় কাজগুলো করছে কিনা। দলের প্রতি তার নিবেদন কেমন, সেসবই আমার কাছে গুরুত্বপূর্ণ।"

শান্ত আরও যোগ করেন, "আমি চেষ্টা করি দেখতে, প্রতিটি খেলোয়াড় দলকে কতটা দিতে প্রস্তুত, সেটা সাকিব ভাই হোক বা অন্য কেউ। রানের ব্যাপারটা নয়, দলের প্রতি মনোযোগ এবং নিবেদনই আমার কাছে মূল বিষয়।"

সাকিব প্রথম টেস্টে তেমন প্রভাব রাখতে পারেননি। প্রথম ইনিংসে ৩২ রান করলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রান করেন। বল হাতেও খুব বেশি কার্যকর ছিলেন না, ১৩ ওভার বল করে বেশ রান দেন। মাঠে তার পারফরম্যান্স ছিল নিস্তেজ, তবে শান্ত মনে করেন, পারফরম্যান্সের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, একজন খেলোয়াড়ের প্রস্তুতি ও দলের প্রতি তার মনোভাব।

"আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়ের প্রস্তুতি এবং দলের প্রতি তার মানসিকতা। দলের জন্য কিছু দেওয়ার চেষ্টা করছে কিনা, সেই বিষয়গুলোই আমি দেখি, আর এতে আমি খুশি," বলেন শান্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...