| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শান্তর ‘অদ্ভুত’ এক সিদ্ধান্তে ৯১ বছরে প্রথমবার এমন জয় পেল ভারত, যা শুনে সবাই অবাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২২ ২০:৩৯:৩৩
শান্তর ‘অদ্ভুত’ এক সিদ্ধান্তে ৯১ বছরে প্রথমবার এমন জয় পেল ভারত, যা শুনে সবাই অবাক

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার যুক্তি ছিল, উইকেটের শুরুর স্যাঁতসেঁতে অবস্থা ফাস্ট বোলারদের জন্য সুবিধাজনক হবে। তবে, ভারতের জন্য এই ম্যাচটি হয়ে উঠল ইতিহাস সৃষ্টিকারী।

৯১ বছরের পুরনো টেস্ট ইতিহাসে, ঘরের মাঠে ভারতের রয়েছে দুর্দান্ত রেকর্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে এবারই প্রথমবার নিজেদের মাটিতে এমন এক জয় পেল ভারত। পরিসংখ্যান অনুযায়ী, ভারত ঘরের মাঠে মাত্র ৯ বার টস হেরেছে এবং প্রথমে ব্যাট করতে নেমেছে। এর মধ্যে শেষ ৮ ম্যাচে ৬টি ড্র এবং ২টিতে পরাজিত হয়েছে তারা। কিন্তু এবারই প্রথম টসে হেরে ব্যাট করতে নেমে টেস্ট জিতল ভারত।

ভারতের টেস্ট ইতিহাসের শুরু ১৯৩৩ সালে, ইংল্যান্ডের বিপক্ষে বোম্বের জিমখানা স্টেডিয়ামে। সেই থেকে ৯১ বছরে বহু টেস্ট খেলা হয়েছে ভারতে। প্রতিপক্ষ অধিনায়করা ১৪১ বার টস জিতেছে এবং তার মধ্যে মাত্র ৯ বার ভারতকে প্রথমে ব্যাট করতে বাধ্য করেছে। আর এই ৯ ম্যাচের মধ্যে মাত্র একবারই ভারত জয় পেয়েছে, আর তা হলো বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট।

এই চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচ শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...