| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হটাৎ মিরপুর স্টেডিয়ামে কেন এই ব্যতিক্রমী পরিস্থিতি, প্রকাশ হলো আসল কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২২ ১৪:৫২:০১
হটাৎ মিরপুর স্টেডিয়ামে কেন এই ব্যতিক্রমী পরিস্থিতি, প্রকাশ হলো আসল কারণ

হঠাৎ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ করলে মনে হতে পারে যেন কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। মাঠে সেনাবাহিনীর সশস্ত্র মহড়া এবং আকাশে হেলিকপ্টারের উপস্থিতি দেখে এমনটাই মনে হতে পারে। তবে এটি মূলত আসন্ন ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিশেষ ব্যবস্থা।

আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের। এর আগেই, গতকাল তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আজ (রোববার) তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করবেন। এরপর আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম ঘুরে দেখবেন।

তবে তার আগে, আজ সকালে মিরপুর স্টেডিয়ামে বিশেষ মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী। সকাল থেকেই ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ভেন্যুতে আসন্ন সিরিজকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনাবাহিনীকে কাজ করতে দেখা যায়। দুপুর বারোটার কিছুক্ষণ পর, স্টেডিয়ামের আকাশে উড়ে বেড়ায় হেলিকপ্টার, যা কিছুক্ষণ প্রদক্ষিণের পর মাঠ ছেড়ে চলে যায়।

এর আগে হেলিকপ্টারটি মিরপুরের চারপাশে চক্কর দেয়, যা আসন্ন সিরিজের নিরাপত্তা প্রস্তুতির একটি অংশ। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...