| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে তাসকিনের অংশগ্রহণ নিশ্চিত, ৭ কোটিতে হাসান মাহমুদ যে দলের হয়ে খেলবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২১ ১৫:১৯:৪৩
আইপিএলে তাসকিনের অংশগ্রহণ নিশ্চিত, ৭ কোটিতে হাসান মাহমুদ যে দলের হয়ে খেলবেন

বাংলাদেশি পেসাররা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজ থেকে। তাদের সেই আগ্রাসী বোলিংয়ের ধার এখনও কমেনি, বরং আরও বেড়েছে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট শিকারের পর, ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এই অসাধারণ পারফরম্যান্স তাকে বাংলাদেশের দ্বিতীয় ফাস্ট বোলার বানিয়েছে, যিনি টানা দুই টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন, তাও নিজের মাটিতে।

যেসব বোলার বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ভালো খেলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাসানের এই পারফরম্যান্স তার অসাধারণ প্রতিভা এবং সম্ভাবনার প্রমাণ যা অবশ্যই বড় বড় ক্রিকেট লিগের দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষ করে ভারতের বিপক্ষে এমন চমৎকার বোলিং তাকে আইপিএলের রাডারে রাখবে।

ভারতীয় কন্ডিশনে এমন সফলতা দেখানো ফাস্ট বোলারদের আইপিএল দলগুলো সবসময়ই পছন্দ করে। যদি হাসান এই সিরিজে তার ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে তার আইপিএলে খেলার সুযোগ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। নিলামে ভিত্তিমূল্যে ওঠা সত্ত্বেও, অনেক দলই তাকে পেতে আগ্রহী হবে, কারণ বড় ম্যাচে প্রতিপক্ষকে চেপে ধরতে সক্ষম এমন ফাস্ট বোলার প্রতিটি দলেরই প্রয়োজন।

বর্তমানে হাসান মাহমুদ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার এই প্রচার তাকে আইপিএলের দলগুলোর নজরে আরও বেশি আনছে। এর আগেও তাসকিন ও শরিফুলকে আইপিএলে নেওয়ার জন্য বিসিবির কাছে অনুরোধ করেছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এবার অনেক আইপিএল দলই চোখ রেখেছে হাসান মাহমুদের ওপর।

জানা গেছে, তাকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ৫-৭ কোটি টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত। তাসকিনের দলও ভারতীয় মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...