| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ফলো অন এড়াতে কত রান দরকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২০ ১৫:২৭:০৬
বাংলাদেশের ফলো অন এড়াতে কত রান দরকার

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছে ভারত। তাই ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হতো। কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। দেড়শর আগেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ইনিংসের শুরু থেকেই আগুন ঝরিয়েছেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারেই সাদমান ইসলামকে আউট করে ভারতকে এগিয়ে দেন তিনি। গুড লেংথে করা একটি বল অফ স্টাম্পে আঘাত করে, যা সাদমান ছাড়তে চেয়েছিলেন, কিন্তু ইনসুইংয়ের ফলে স্টাম্পে আঘাত হানে। মাত্র ২ রান করে আউট হন সাদমান।

দ্বিতীয় উইকেটে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে লাঞ্চের আগেই আকাশ দীপের অসাধারণ ইনসুইং বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩ রান। একই ওভারে আউট হন মুমিনুল হক, তিনি কোনো রান না করেই (গোল্ডেন ডাক) ফিরে যান।

লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি শান্তও। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক আউট সুইং বলে ২০ রান করে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর মুশফিকুর রহিমও দলকে হতাশ করেন, ১৪ বলে ৮ রান করে বুমরাহর বলে ক্যাচ তুলে দেন।

বাংলাদেশ তখন ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল। এরপর সাকিব আল হাসান ও লিটন দাস মিলে ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে ২২ রান করে লিটন আউট হলে জুটি ভাঙে। এরপর সাকিবও ৩২ রান করে জাদেজার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...