| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ যে কারণে ঋষভ পন্তের দিকে তেরে আসলেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৬:০৯
হঠাৎ যে কারণে ঋষভ পন্তের দিকে তেরে আসলেন লিটন

চেন্নাই টেস্টে ভারতীয় দল কাঁপছে। টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ছাড়া বাকিরা ব্যর্থ। মিডল অর্ডারে নেমে ঋষভ পন্ত কিছুটা পরিস্থিতি সামাল দেন, কিন্তু তার আউট হওয়ার পরেই ফের বিপদ বাড়ে। লোকেশ রাহুলও বড় রান করতে পারেননি। যশস্বী অবশ্য ইংল্যান্ড সিরিজের ফর্ম বজায় রেখে অর্ধশতরান করেন এবং ভারতকে কিছুটা নিরাপদ জায়গায় পৌঁছে দেন।

কিন্তু টেস্টের প্রথম দিনেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস ও ভারতের ঋষভ পন্ত। মাঠে বল নিয়ে লিটন ও পন্তের মধ্যে তর্ক হয়। লিটন দাসের দিকে পন্ত অভিযোগ করেন যে, লিটন ইচ্ছাকৃতভাবে তার দিকে বল ছুঁড়েছিলেন। উত্তেজনার মুহূর্তে পন্ত লিটনের দিকে তাকিয়ে বলেন, "আমাকে কেন মারছো?" এ নিয়ে মাঠে উত্তাপ ছড়ায়।

এই ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। পন্তের পায়ে বল লাগার পরেও যশস্বী এবং পন্ত একটি রান নেন, যা নিয়ে লিটন বিরক্তি প্রকাশ করেন। এরপর পন্ত ৫২ বলে ৩৯ রান করে আউট হন। যশস্বী জয়সওয়াল ৫৬ রানে আউট হন, তার ইনিংসে ছিল ৯টি চারের মার।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ প্রথম সেশনেই চমক দেখান। তিনি রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্তের উইকেট নেন। ভারতের স্কোর ১৪৪ রানে ৬ উইকেট পড়ে যায়। এরপর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের প্রতিরোধে ভারত ভদ্রস্থ স্কোরের দিকে এগিয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...