বন্ধ ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ টেস্ট!
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার পর নতুন বলে অসাধারণ শুরুর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে মাত্র ৩৪ রানেই ভারতের টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার—রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে আউট করেছে। আর এই তিনটি উইকেটই দখল করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
তবে খেলার মেজাজের পাশাপাশি প্রকৃতিরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের কোনো কোনো সময়ে বৃষ্টি বাগড়া দিতে পারে, যার ফলে খেলার গতি কিছুটা ধীর হতে পারে। আকুওয়েদারের পূর্বাভাস বলছে, সকালে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ২৫-৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যদিও পুরো দিন বৃষ্টি হবে এমন সম্ভাবনা কম, তবে খেলার বিভিন্ন সময়ে বৃষ্টির কারণে খেলা থেমে যেতে পারে।
এখন পর্যন্ত খেলা নির্বিঘ্নে চলছে, তবে চেন্নাইয়ের আকাশ মেঘে ঢাকা এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মাঠের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভারতের ব্যাটাররা বেশ চাপের মধ্যে রয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিংয়ের সামনে ভারতের দুই ওপেনারই অস্বস্তিতে ছিলেন। চতুর্থ ওভারে রোহিত শর্মার বিরুদ্ধে এলবিডব্লিউর জন্য একটি রিভিউ নেয় বাংলাদেশ, তবে আম্পায়ার্স কলে রোহিত বেঁচে যান। কিন্তু নিজের পরের ওভারেই হাসানের বলে দুর্দান্ত ক্যাচে রোহিতকে সাজঘরে ফেরান শান্ত। রোহিত করেন ১৯ বলে মাত্র ৬ রান।
তৃতীয় ব্যাটার হিসেবে নামেন শুভমান গিল, কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি। অষ্টম ওভারে হাসানের একটি লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮ বল খেলে কোনো রানই করতে পারেননি গিল।
দ্রুত দুটি উইকেট হারিয়ে ভারতের হয়ে মাঠে নামেন দলের অন্যতম ভরসা বিরাট কোহলি। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ম ওভারে হাসানের করা একটি অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন। তিনি ৬ বলে ৬ রান করেই সাজঘরে ফিরে যান।
ভারতের প্রথম তিন ব্যাটারকে দ্রুত হারিয়ে চাপে ফেলেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন ভারতের দুই ব্যাটার যশস্বী জয়সাওয়াল এবং রিশভ পন্ত। তবে আজকের বৃষ্টির পূর্বাভাস এবং বর্তমান ম্যাচের অবস্থা অনুযায়ী, যদি বৃষ্টি খেলা বন্ধ করে দেয়, তাহলে স্পষ্টতই বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে চেন্নাইয়ের আকাশে প্রচুর মেঘ আছে। দুপুরের পরে খেলা বন্ধ হওয়ার সম্ববনা ৬৫%।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
