| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারনে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট বর্জনের ডাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৮ ২১:৫২:৩৯
বিশেষ কারনে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট বর্জনের ডাক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে ক্রীড়াক্ষেত্রে প্রভাব পড়েছে। বিশেষ করে, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ নিয়ে বেশ আলোচনা চলছে। যদিও ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশিরভাগ খবরকে মিথ্যা বলে জানা গেছে, তবে কয়েকটি সংগঠন বাংলাদেশ-ভারত সিরিজ বয়কটের আহ্বান জানিয়েছে।

আগামীকাল চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা, কিন্তু ভারতীয় কিছু গোষ্ঠী এই সিরিজ বয়কটের প্রচারণা শুরু করেছে। হিন্দু জনজাগ্রুতি সমিতি বাংলাদেশের সঙ্গে ভারতের সিরিজ বাতিলের দাবি তুলেছে এবং বিসিসিআইকে ম্যাচ বাতিলের জন্য অনুরোধ করেছে। তাদের মতে, এই ম্যাচ আয়োজন করা আহত হিন্দুদের প্রতি অসম্মান প্রদর্শন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েছে, বিশেষত গ্রামের হিন্দুরা আতঙ্কে রয়েছে। প্রায় ২৩০ জন নিহত হয়েছে এবং ৬৪ জেলার মধ্যে ৫২টিতে হিন্দুবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছে।

অখিল ভারত হিন্দু মহাসভাও ৬ অক্টোবরের টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে। এমনকি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে। যদিও বিসিসিআই জানিয়েছে, ম্যাচ ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল চেন্নাইয়ে, এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। বিসিসিআই ও স্থানীয় প্রশাসন ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...