| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচে জু'য়া'র অভিযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৪ ০৯:৫৫:০৭
শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচে জু'য়া'র অভিযোগ

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাসিত আলী। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

বাসিতের কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি।

বাসিত বলেছেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও। তবে তাকে অধিনায়কত্ব না দেয়ায় চঠেছেন বাসিত।

তিনি বলেছেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’

'এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...