| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে বাংলাওয়াশ করে যত টাকা পুরুষ্কার পেল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৩ ২০:৫৩:০২
পাকিস্তানকে বাংলাওয়াশ করে যত টাকা পুরুষ্কার পেল বিসিবি

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ঘরের দলকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজ জয়ী দলকে গতকাল (বৃহস্পতিবার) বরণ করে নেন অন্তর্বর্তী সরকারের সিনিয়র উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনিস।

এবার নাজমুল হোসেন শান্তর দল মোটা অঙ্কের পুরস্কার পাবে বলে জানা গেছে। আগামীকাল (শনিবার) বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে টেস্ট দলের ক্রিকেটারদের হাতে তিন কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিজ জিতলে অর্থ পুরস্কারের রীতি রয়েছে বিসিবির। প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে বোনাস দেয় বিসিবি। পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন।

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...