| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নতুন ভেন্যুতে খেলবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৩ ০৯:০১:০২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নতুন ভেন্যুতে খেলবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ থেকে। এই সফর শেষে ঘরের মাঠে আরও একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। শেষ সময়ে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

প্রোটিয়ারা আদতেই বাংলাদেশে আসবে কি না তা নিয়ে জেগেছিল প্রশ্ন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন-শৃঙ্কলা পরিস্থিতির অবনতি হয়। কিছুদিন আগে জানা গিয়েছিল, বাংলাদেশ সফরের পুরো বিষয়টি নিজেদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে সেই শঙ্কা উড়ে গেছে। আপাতত স্বস্তির খবর বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। বিসিবির অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিজ জানিয়েছেন দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে ভেন্যুর নাম। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হতে পারে এই টেস্ট দুটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...