| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ তামিমকে নিয়ে জরুরি বৈঠক করলেন সভাপতি ফারুক আহমেদ, যা জানা গেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ২০:০৫:২১
হঠাৎ তামিমকে নিয়ে জরুরি বৈঠক করলেন সভাপতি ফারুক আহমেদ, যা জানা গেল

২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। একই দিনে বিসিবির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তিনি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান ফারুক।

মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াজকে মিরপুর শেরে বাংলায় ফারুকের কার্যালয়ে দেখা গেছে। এ সময় তামিম ইকবালও উপস্থিত ছিলেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিসিবিতে বোর্ড পরিচালক হিসেবে ফিরছেন সাবেক এই অধিনায়ক! তবে এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে এই বৈঠকে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মেহেদি হাসান মিরাজ।

এর আগে বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজজয়ী দেখা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...