| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবিষেক ম্যাচেই ৯ উইকেট পেয়ে বিশ্ব রেকর্ড করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ১৭:৪২:৩২
অবিষেক ম্যাচেই ৯ উইকেট পেয়ে বিশ্ব রেকর্ড করলেন সাকিব

সাকিব আল হাসানের জন্য এটি একটি সুন্দর সমাপ্তি ছিল। সাররি তাকে এক ম্যাচের জন্য দলে দলে নিয়েছিল। লক্ষ্য ছিল বোলিং বিভাগকে শক্তিশালী করা। দুই ইনিংসে খেলোয়াড়ই ব্যস্ত ইংল্যান্ড জাতীয় দল নিয়ে। এমন পরিস্থিতিতে সাকিবের ওপর প্রত্যাশা ছিল কাউন্টিতে।

কাউন্টি ক্রিকেটে সারে প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। গতকাল তৃতীয় দিনে বল হাতে রাজত্ব করেন তিনি। দিন শেষে হাতে ছিল ৪ উইকেট। শেষ দিনে সমারসেটের হয়ে শেষ উইকেট নেন তিনি। ১৩ বছর পর, তিনি কাউন্টি ক্রিকেটে পাঁচ উইকেট নেন।

দুই ইনিংসে ৯ উইকেট নেন সাকিব। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৮৩ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। নিজের দ্বিতীয় বলে আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম বলে টম অ্যাবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফিরেছেন জেমস রিও ও সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিও।

শেষ দিনে এসে পেলেন টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে সমারসেটের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। আজ তাকে বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান। পূর্ণ করলেন ৫ উইকেট।

সাকিবের এমন বোলিংয়ের সুবাদেই কি না ম্যাচে সুবিধাজনক অবস্থায় আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে লক্ষ্য এখন ২২১ রান।

এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যান্টনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে নাগালে রেখেছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে।

আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট পড়েছে সাকিবের তোপে। ৯৬ রানে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এক ম্যাচের কাউন্টি অধ্যায়টা তাই সাকিবের জন্য সুখকরই বলা যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...