ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ করা দলটা ভারতে পাঠাতে পারল না বিসিবি
মাহমুদুল হাসান জয়ের কপাল মন্দ ছিল পাকিস্তানে। পাকিস্তান সফরে ‘এ’ দলের হয়ে সেরা ফর্মে ছিলেন এই ওপেনার। কিন্তু মূল সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এমন ধাক্কা কাটিয়েই পাকিস্তানকে শুধু প্রথমবারের মতো টেস্টে হারায়নি বাংলাদেশ, হোয়াইটওয়াশও করেছে।
ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকির আলী অনিক। টি-টোয়েন্টির পর প্রথম টেস্টের জন্য অপেক্ষা করছেন তিনি। পাকিস্তান সফরকারী দল থেকে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে বাইরে আছেন তিনি। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি তার।
ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে চারজন পেসার রয়েছেন। এছাড়া দলে রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজসহ চার জন স্পিনার।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
