| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এই মাত্র শেষ হল বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ, দেখ নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ১৫:০৫:০৯
এই মাত্র শেষ হল বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ, দেখ নিন ফলাফল

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দারুণ শুরু করেছে বাংলাদেশ মহিলা এ দল। রাবিয়া খানরা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কা নারীদেরকে ৭ উইকেটে হারিয়েছে।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাগজে কলমে এটি একটি 'এ' দলের সিরিজ হলেও আসন্ন মহিলা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় সব জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড মাঠে নামিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও রয়েছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানা।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর, বাংলাদেশের মেয়েরা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল। কলম্বোর পি সারা ওভালে আজ (বৃহস্পতিবার) ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১২ রানের বেশি পুঁজি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। জবাবে ইয়াং টাইগ্রেস ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

টস জিতে শ্রীলঙ্কা নারী 'এ' দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। উদ্বোধনী দুই গোলে দারুণ শুরু করে স্বাগতিকরা। কৌশিনি নুথাঙ্গা ও নেথামি পূর্ণা ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন। কিন্তু তারপরই শুরু হয় বিপর্যয়।

৭২ থেকে ৭৬ মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় লঙ্কানরা। এরপর আর বেশিদূর এগোতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১১২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান করেন ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা। এ ছাড়া আরেক ওপেনার নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ৪০ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা অনায়াসেই সারেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...