| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাউন্টি খেলতে নেমে ৩৫০ ছুঁয়ে অপরাজিত সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১২ ০৯:১৭:৪৬
কাউন্টি খেলতে নেমে ৩৫০ ছুঁয়ে অপরাজিত সাকিব

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে ৩ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন তিনি। মাঝখানে সময় কম থাকলেও কাউন্টির হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজেও ফ্লপ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এবারও কাউন্টিতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব। কিন্তু বল হাতে এই বাঁহাতি অফ স্পিনার বেশ পরিচিত।

বুধবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের 'ডিভিশন ওয়ান' ম্যাচে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। এদিন একটি মাইলফলকও স্পর্শ করেন এই বাংলাদেশি। ১০৬তম ম্যাচে সাকিব প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে তিনশ উইকেট ছুঁয়েছেন।

সারের হয়ে প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি। ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে তিনি ফের নিয়েছেন ৪ উইকেট। পাঁচ উইকেট নেওয়ার সুযোগও আছে তার সামনে। ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে সমারসেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...