| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে চরম শঙ্কায় ব্রাজিল, বিশ্বকাপ খেলতে হলে যা করতে হবে ব্রাজিলের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১১ ১৩:৪২:৩৩
প্যারাগুয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে চরম শঙ্কায় ব্রাজিল, বিশ্বকাপ খেলতে হলে যা করতে হবে ব্রাজিলের

বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটা ম্যাচে হোঁচট খেল ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে সেলেসাওরা। ফিফার উইন্ডোতে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরকে পরাজিত করেছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে একই ব্যবধানে হারে। এই ম্যাচে হারার পর ব্রাজিলের পয়েন্ট টেবিলে এসেছে পরিবর্তন।

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ষষ্ঠ স্থান থেকে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটিয়ে ব্রাজিল উঠে এসেছিল চতুর্থ স্থানে। তবে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে পরাজিত হওয়ার পর সেই জায়গা আবারও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার প্রভাব হয়তো সামনের ম্যাচগুলোতে পড়তে পারে ব্রাজিলের উপর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে বর্তমানে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে।

প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে আট রাউন্ডের ম্যাচ শেষে ব্রাজিলের অর্জন ১০ পয়েন্ট। এখন পর্যন্ত এ বারের বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল। তিন ম্যাচে জয় এক ম্যাচে ড্র তাদের পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে থাকলেও আর্জেন্টিনা আছে সবার উপরে।

কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হওয়ার পরেও আর্জেন্টিনার অবস্থান সবার উপরে ১৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে কলম্বিয়া। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হাতে এখনও বাকি আছে আরও ১০ ম্যাচ। প্রথম আট ম্যাচের মধ্যে চার হারে ব্রাজিলের হাতে বাকি থাকা ১০ ম্যাচই বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

সেই ১০ ম্যাচ থেকে যদি আট ম্যাচ জিততে পারে তাঁদের অর্জন হবে ২৪ পয়েন্ট, সাথে ১০ পয়েন্ট সহ সর্বমোট ৩৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে কোয়ালিফাই করবে ছয় দল। তাই ব্রাজিলকে এর মধ্যে থাকতে হবে পয়েন্ট টেবিলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...