| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হাফ টাইমে প্যারাগুয়ের কাছে পিছিয়ে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১১ ০৮:১০:১৯
হাফ টাইমে প্যারাগুয়ের কাছে পিছিয়ে ব্রাজিল

আগের দিনই সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। বিষয়টায় একপ্রকার নিশ্চয়তাই দিয়ে রেখেছিলেন এই কোচ। তবে মাঠের খেলায় কোচের সেই আত্মবিশ্বাসের প্রতিদান খুব একটা দেয়া হচ্ছে না ব্রাজিলের। বাছাইপর্বের ৮ম রাউন্ডের ম্যাচে পুঁচকে প্রতিপক্ষ প্যারাগুয়ের কাছেও পিছিয়ে রয়েছে দলটি।

প্যারাগুয়ের ঘরের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি ব্রাজিলের। উল্টো প্রথমার্ধের ২০ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার ডিয়েগো গোমেজের গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ব্রাজিল রক্ষণভাগের দূর্বল ক্লিয়ারেন্সের সুযোগে দূরপাল্লার শটে লিড নেয় স্বাগতিকরা। পুরো অর্ধে দাপট দেখিয়েও গোল আদায় করা হয়নি তাদের।

ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক আর রদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে ম্যাচের আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দোরিভাল। পুরো দলেই তারকার অভাব নেই। কিন্তু এরপরেও ব্রাজিলের ফরোয়ার্ডদের নিষ্ক্রিয় করে রাখল প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। ভিলাসান্তি আর বোবাদিয়ার ডাবল পিভট মিডফিল্ডের সঙ্গে ফোর ম্যান ব্যাক শক্তভাবেই আটকেছে ব্রাজিলকে।

ব্রাজিল অবশ্য ম্যাচে ফিরতে পারতো ২৫ মিনিটেই। এন্ড্রিকের পাস থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুইলার্মো অ্যারানা। প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে ফেরত আসে বল। ব্রাজিলকে হতাশ করেন প্যারাগুয়ের লেফটব্যাক জুনিয়র আলোনসো। প্রথমার্ধে এরপর আর গোল পায়নি কোনো দলই। মাত্র ২৭ শতাংশ বল পায়ে রেখেও লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...