| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজের আগে বাংলাদেশের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সৌরভ, ভারত জুড়ে নিদ্ধার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৯ ২৩:০২:০১
ভারত সিরিজের আগে বাংলাদেশের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সৌরভ, ভারত জুড়ে নিদ্ধার ঝড়

বাংলাদেশের ক্রিকেটাররা বলছেন, পাকিস্তানের কাছে জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে। এই আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে কাজে আসবে। এবারও ভারতকে হারাতে চায় বাংলাদেশ কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ভারতের বিপক্ষে বাংলাদেশ তেমন কিছু করতে পারবে না। এর প্রধান কারণ পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মান। ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যদ্বাণী করেছিলেন সৌরভ।

সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ জানিয়েছেন, পাকিস্তান দলকে দেখে চিনতে পারছেন না তিনি। বাবর আজ়মদের খেলা দেখে তিনি হতাশ। তাঁদের ক্রিকেটের মান অনেক নীচে নেমে গিয়েছে বলেই মনে হচ্ছে তাঁর। সৌরভ বলেন, “আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সইদ আনোয়ার, মহম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে।

কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভাল ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।”

পাকিস্তানকে হারালেও ভারতে এসে বাংলাদেশ সিরিজ় জিততে পারবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, “পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ় জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনও আশা দেখছি না। ভারতই সিরিজ় জিতবে।”

বাংলাদেশ সিরিজ়ের আগে পন্থকে পরামর্শ সৌরভের, বাংলার বোলারের উপর নজর রাখছেন দাদা

অবশ্য ভারতের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করবে বলেই মনে করেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।”

বাংলাদেশ সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। নির্বাচকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমি জানি চোটের পর থেকে শামি খেলতে পারছে না। তবে ও দ্রুত ফিরবে। এর পরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। আমি ওই সিরিজ়ের দিকে তাকিয়ে। ওটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে। ওই দুটো সিরিজ়ে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে শামিকেও দরকার হবে ভারতের।”

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য বেশি স্পিনারদের দেখা যাবে বলেই মনে করছেন সৌরভ। প্রথম টেস্ট চেন্নাইয়ে। সেখানে সাধারণত স্পিনারের সাহায্য পায়। সেই কথাই বলেছেন তিনি। সৌরভ বলেন, “চেন্নাইয়ে স্পিনারের সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চার জন স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...