| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার তারিখ ঘোষণা করলো ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৩:২২:৪৪
আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার তারিখ ঘোষণা করলো ফিফা

২৮ বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকায় ১- গোলে ব্রাজিল কে হারিয়ে শিরোপা ঘরে তোলে। এরপর কাপের দিকে দীর্ঘ যাত্রা শুরু করে আর্জেন্টিনা। গত ৪ বছরে ২ ম্যাচে হেরেছে আলবিসেলেস্তে। বিপক্ষে জিতেছেন ৪ টি শিরোপা।

১ জুলাই ২০২২তারিখে ইংল্যান্ডে ফাইনালসিমা অনুষ্ঠিত হয়। তারপর একই বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কাতারের সেই বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্বকাপের ছোঁয়া পায় আর্জেন্টিনা। ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপাও আর্জেন্টিনার হাতে গিয়েছিল।

চলতি বছরই ইউরোপের শ্রেষ্ঠত্ব গিয়েছে স্পেনের ঘরে। দুই দলের মধ্যে ফিনালিসসিমা আয়োজন নিয়ে এরপর থেকে আলোচনা হয়েছে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে এই ম্যাচ আয়োজন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এ বছর থেকে চ্যাম্পিয়ন্স লিগের আকার বাড়ছে। এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপে দল ও ম্যাচের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সবমিলিয়ে দুই মহাদেশীয় সেরার ম্যাচ নিয়ে ছিল বড় রকমের শঙ্কা। তবে শেষ পর্যন্ত এই ম্যাচের সম্ভাব্য এক তারিখ পাওয়া গিয়েছে। ২০২৬ সালের মার্চে ১০-২০ তারিখের মধ্যে ফিনালিসিমার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন– এমনটা জানিয়েছেন স্বয়ং আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা প্রথমবারের মতো আয়োজন করা হয় ১৯৮৫ সালে। এরপর ১৯৯৩ সাল থেকে সেটি আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে ফের দুই মহাদেশের অভিভাবক সংস্থা কনমেবল ও উয়েফার সম্মতিতে আয়োজন করা হয় ফিনালিসিমা। কিন্তু এবার ব্যস্ত সূচির কারণে তৈরি হয়েছে জটিলতা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...