| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় শান্তকে ফোন দিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৮:৩৪:২০
ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় শান্তকে ফোন দিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। কিন্তু এর আগে তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার কোনো রেকর্ড ছিল না টাইগারদের। এমন এক ঐতিহাসিক মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অধিনায়ক নাজমুল হুসাইন শান্তকে ফোন দিয়েছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী শাহারিয়ান নাফীস এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সাবেক এই ওপেনার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।

নাফিস এই পোস্টে একটি ছবি সংযুক্ত করেছেন। যেখানে শান্তকে কানের কাছে ফোন দিয়ে কথা বলতে দেখা গেছে। যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ বাড়িয়ে দেবে!

এদিকে, আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় আরও জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছেন এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য তাকে ও দলকে অভিনন্দন জানিয়েছেন।

ইউনূস শান্তকে বলেছেন, "সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।" তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। আজ শেষ দিন শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান ১৮৫ রানের ল্যান্ডমার্কে। টাইগারদের এবারের জয়টা এলো ৬ উইকেটের ব্যবধানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...