| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তান পিছিয়ে কিনা সরাসরি জানালেন পাকিস্তানের প্রধান কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৩ ০৯:৩২:৫১
বাংলাদেশের বিপক্ষে আজ পাকিস্তান পিছিয়ে কিনা সরাসরি জানালেন পাকিস্তানের প্রধান কোচ

নতুন দায়িত্ব নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারার সম্ভাবনা রয়েছে স্বাগতিক দলের। পুরো পঞ্চম দিনের ম্যাচ বাকি আছে বাংলাদেশের জন্য ১৪৩ রানের প্রয়োজন।

এমন পরিস্থিতিতে বল হাতে দারুণ কিছু করতে চায় পাকিস্তান। তবে পঞ্চম দিনে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। চতুর্থ দিনের ম্যাচ শেষে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পিও পিছিয়ে থাকার কথা বলেছেন, ‘কোন সন্দেহ নেই, এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে। বলতেই হবে বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু জেসন গিলেস্পি পরিস্থিতিকে দায়ী করতে অস্বীকার করেন।

বাংলাদেশকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি, তিনি তার বোলিংয়ের দিকে আঙুল তুলে বলেছেন: "কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই।

তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।’ নিজেদের ভুলটাও পাকিস্তান কোচের কাছে স্পষ্ট, ‘কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই সেরা কম্বিনেশন। আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ।

আমরা সেই ভুলটাই করেছি।' দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন পাকিস্তানের পেস বোলিংয়ের অন্যতম বড় ভরসা শাহিন আফ্রিদি। এই নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল টেস্ট শুরুর পর থেকেই। গিলেস্পিকেও কথা বলতে হলো এই নিয়ে ‘আমরা ভাবছি শাহীন থাকলে হয়ত ভালো হতো। যে অতীতে এসব ক্ষেত্রে অনেক ভালো করেছে।

আমরা আসলে শাহীনকে তার সেরা ছন্দে চাই। যাতে সে সব ফরম্যাটে, যথেষ্ট ক্রিকেট খেলতে পারে। এখন প্রচুর খেলা। সে ফিট আছে, সেরা ছন্দে আছে এটা নিশ্চিত করা জরুরী, যাতে সে পাকিস্তানের হয়ে অনেক দিন খেলতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...