| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রাওয়ালপিন্ডিতে সেই ম্যাথিউসের ‘টাইমড আউটের’ স্মৃতি স্মরণ করে যা করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০২ ২০:১৯:১৯
রাওয়ালপিন্ডিতে সেই ম্যাথিউসের ‘টাইমড আউটের’ স্মৃতি স্মরণ করে যা করলেন সাকিব

সাকিব আল হাসান এই প্রজন্মের অনেক ক্রিকেট ভক্তকে টাইমড আউটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে সাকিবের টাইমআউটের স্মৃতি আজ কিছুক্ষণের জন্য ফিরে এল রাওয়ালপিন্ডিতে।

টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের পর কী হল, লাঞ্চ বিরতি থেকে ফেরার পর দু বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে হারায় পাকিস্তান। অবশ্য স্বাগতিকদের জন্য এটা ছিল অপ্রত্যাশিত। তাই পরের ব্যাটসম্যান আবরার আহমেদ সেভাবে প্রস্তুত ছিলেন না। সঙ্গত কারণেই তার উইকেটে পৌঁছাতে একটু দেরি হয়েছিল।

ড্রেসিংরুমে কিছুটা সময় কাটিয়ে মাঠে ছুটছিলেন আবরার। এ সময় তার গ্লাভস মাঠে পড়ে যায়। এরপর হাসতে হাসতে আঙুল তুললেন সাকিব। মাঠে ড্রেসিংরুমে ডাগআউটে এমনকি কমেন্টারি বক্সেও সবাই এ নিয়ে হাসাহাসি করছিল। ভিডিওটি টেলিভিশনে বারবার দেখানো হয়েছে।

এই ঘটনা টি সবাইকে ২০২৩ বিশ্বকাপে-এ নিয়ে যায়। ভারতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্রিজে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাথুস আসতে ব্যার্থ হয় এবং প্রথম বলের মুখোমুখি হতে যথা সময়ে ব্যর্থ হন। উইকেটে পৌঁছে তিনি লক্ষ্য করেন যে তার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গেছে। ড্রেসিংরুমে থেকে একটি নতুন হেলমেট জন্য পাঠান সেটা নিয়েই ক্রিজে আসেন তিনি।

ততক্ষণে ক্রিজে এসে প্রথম বলের মুখোমুখি হওয়ার নির্ধারিত হওয়ার সময় শেষ হয়ে যায়। সেই সময়ের বাংলাদেশের অধিনায়ক সাকিব আম্পায়ারের কাছে ম্যাথিউসের বিরুদ্ধে টাইম–আউটের আবেদন করেন। মাঠের দুই আম্পায়ার আলোচনা করে তাকে টাইমড–আউট ঘোষণা করেন। ম্যাথুস হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইমড–আউট ব্যাটসম্যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...