রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশের স্বপ্নের চরম বাধা বৃষ্টি
পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের মুখোমুখি বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সহজ জয়ের পর দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে ২১ রানের লিড থাকলেও ম্যাচের প্রেক্ষাপটে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।
রোববার বিকেলে ৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এমন অবস্থা থেকে বাংলাদেশ চাইবে পাকিস্তানকে দ্রুত আউট করে দিতে। তবে রাওয়ালপিন্ডির টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে আকাশে বৃষ্টি দেখা যেতে পারে তা আগেই জানা ছিল। এর আগে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলাও বাতিল হয়।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, সোমবার রাওয়ালপিন্ডি শহরে অন্তত ৩ ঘণ্টা বৃষ্টি হবে। যদিও বৃষ্টির পরিমাণ বেশি নয়। Accuweather ৬.১ মিমি বৃষ্টির কথা জানিয়েছে। অবস্থানটি ৪২ শতাংশ বৃষ্টির সম্ভাবনা দেখায়।
অন্য একটি সংস্থা সকাল ১১ টার পর বৃষ্টির ৫০ শতাংশ সম্ভাবনার কথা বলেছে। সময়ের সাথে সাথে এই সম্ভাবনা বাড়বে। বিকেল ৩ টায় বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ এবং বিকেল ৪ টায় বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৮৫ শতাংশ। সমস্ত আবহাওয়ার প্রতিবেদনে বজ্রপাতের সাথে বৃষ্টির ইঙ্গিত রয়েছে।
দ্য ওয়েদার বলছে আজ সারাদিনে রাওয়ালপিন্ডি শহরে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। সবমিলিয়ে পাকিস্তানে ৪র্থ দিনের খেলায় বৃষ্টি বাঁধার সম্ভাবনা প্রবল।
গতকাল দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনের মুখেও এলো বৃষ্টির কথা, ‘বৃষ্টির জিনিসটা তো আমাদের হাতে নেই। তবে আমরা যদি আগামীকাল এসে শুরুতে অনেক ভালো বল করতে পারি, যেকোনো কিছু ঘটতে পারি। উইকেটে নতুন বলের জন্য কিছুটা সাহায্য আছে। যদি আমরা শুরুতে আবার ব্রেক থ্রু দিতে পারি, মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার আমরা এখান থেকে সহজেই কামব্যাক দিতে পারব।’
পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। ৯ রানে ২ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নামবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
