| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

মিরাজ-লিটন জুটিতে ১৭৪ বছরের ইতিহাসে সব দেশের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০১ ১৯:২৯:১৮
মিরাজ-লিটন জুটিতে ১৭৪ বছরের ইতিহাসে সব দেশের রেকর্ড ভেঙ্গে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

বাংলাদেশ যেন একেবারে পালটে গেছে টেস্ট ক্রিকেটে। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারান বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬২ রানে অল-আউট হয়। পাকিস্তানের দেওয়া ২৭৪ রান থেকে মাত্র ১২ রান কম করে আল-আউট হয় বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শুরুটা একটুও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে দশ উইকেটে জিতে দ্বিতীয় টেস্টে সেই সময় মনে হয়েছিল হারবে বাংলাদেশ। ছয় টাইগার উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করে। ফলে ফল-অনের আশঙ্কা দেখা দেয়। তবে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস দলকে বিপর্যয় থেকে টেনে এনেছেন দুই জনের দারুণ কিছু করে দেখিয়েছেন। আর এর সাথে নতুন রেকর্ড করলেন তারা।

দুজনে একসঙ্গে দারুণ শট খেলেছেন। দুজনেই রান করেন সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন তারা।

মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে আউট হয় আর এই জুটি ভেঙে যায়। লিটন দাস ১৩৮ রান করে আউট হয় ততক্ষনে লিটন-মিরাজ বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন। ষষ্ঠ উইকেটে ৫০ রানেরও কম আউট হওয়ার পর ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এটাই সবচেয়ে বড় সপ্তম উইকেট জুটি।

এর আগে ৫০ রানের কমে ৬ উইকেট খোয়ানোর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল ১১৫ রানের। সেই রেকর্ডটিও হয়েছিল পাকিস্তানে। ২০০৬ সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৯ রানে প্রথম ৬ উইকেট হারায় পাকিস্তান।

এরপর সপ্তম উইকেটে ১১৫ রানের জুটি গড়েন আবদুল রাজ্জাক ও কামরান আকমল। রাজ্জাক ৪৫ রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি। উইকেটকিপার ব্যাটসম্যান কামরান ফিরেছিলেন শোয়েব আখতারকে নিয়ে অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়ার পর ১১৩ রান করে। সেই ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...