| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে টস জিতল বাংলাদেশ, এক পরিবর্তন নিয়ে দেখে নিন টাইগার একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩১ ১০:২৭:২৮
পাকিস্তানের বিপক্ষে টস জিতল বাংলাদেশ, এক পরিবর্তন নিয়ে দেখে নিন টাইগার একাদশ

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান। এই ম্যাচ ড্র হলে লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জয় ছাড়া বিকল্প নেই স্বাগতিকদের।

গতকাল সকাল থেকে রাওয়ালপিন্ডিতে ব্যাপক বৃষ্টি হয়েছেছিল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা অবিরাম বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই বাকি চার দিনের ম্যাচ নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিদিন ন্যূনতম ৯৮ ওভারের খেলা হবে।

আজকের দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ের আগে শুরু হবে। স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। একাদশে পরিবর্তন এসেছে। চোটের কারণে বাদ পড়ছেন শরীফুল ইসলাম। তার পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন ডানহাতি তাসকিন আহমেদ।

বাংলাদেশের একাদশ:

জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস(উইকেটরক্ষক ব্যাটার) মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...