| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এই মাত্র শেষ হল বাংলাদেশ-পাকিস্তান শেষ ওয়ানডে, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩০ ১৭:১৬:৫০
এই মাত্র শেষ হল বাংলাদেশ-পাকিস্তান শেষ ওয়ানডে, দেখে নিন ফলাফল

আজ বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের খেলা ছিল পাকিস্তানের ঘরের মাটিতে। জাতীয় দল টেস্টে মাঠে নামলেও এ দলের ছিল ওয়ানডে ম্যাচ। বৃষ্টির কারনে আজ মাঠে গড়াইনি কোন খেলা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা হয়নি। ২৫ কিলোমিটার দূরের ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে ম্যাচেও একই ঘটনা ঘটেছে। বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে বাতিল হওয়ায় সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান শাহিনস। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে তাওহীদ হৃদয়- সাইফ হাসানরা।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ার পর আজ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এইভাবে, মোহাম্মদ হারিসের দল প্রথম ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে।

ইসলামাবাদ ক্রিকেট ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনকে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩ বল হাতে ৮ উইকেটে জয় পায় পাকিস্তান শাহিনস।

বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হার এড়াতে পারেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...