| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে গুরুত্বর মা’ম’লা, হতে পারে যে শাস্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৯ ১০:১৮:৫৩
নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে গুরুত্বর মা’ম’লা, হতে পারে যে শাস্তি

মরার উপর খারার ঘা পড়ল নাজমুল হাসান পাপনের উপর। একের পর এক বিপদ ঘনিয়ে আসছে তার কাছে। নাজমুল হাসান পাপন বিসিবির প্রধান ছিলেন। কয়েকদিন আগে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২৮ আগস্ট বুধবার আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। তিনি পৌরসভার কামালপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী।

মামলা থেকে জানা যায় যে, ১৯ জুলাই ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা ছুরি, পাইপগান, শটগানসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হন। লাঠিসোটা, লোহার রড, হকস্টিক, লোহার পাইপ, ককটেল ও পেট্রোল বোমা দিয়ে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের বাংলো ভাংচুর করা হয়েছে। অভিযুক্তরা অফিসের ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে এবং ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন কর্মী বাধা দিতে গেলে আহত হন।

এদিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনকে আসামি করে আলম সরকার নামে এক ব্যক্তি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...