| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দর্শককে ঘুষি মেরে ৫ খেলোয়াড় নি'ষি'দ্ধ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৯ ০৯:০৮:২৬
দর্শককে ঘুষি মেরে ৫ খেলোয়াড় নি'ষি'দ্ধ

দর্শককে ঘুষি মারার জন্য ডারউইন নুনেজকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচের পর কলম্বিয়ান সমর্থকদের সঙ্গে মারামারির জন্য শাস্তি পান উরুগুয়ের এই স্ট্রাইকার। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা CONMABLE দ্বারা নুনেজকে শাস্তি দেওয়া হয়েছে।

নুনেজকে শুধু উরুগুয়ের জন্য পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, লিভারপুল স্ট্রাইকারকে বাংলাদেশি মুদ্রায় ৮২,০০০ টাকা জরিমানা দিতে হয়েছে।

শুধু নুনেজ নয়, কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের শুরুর লাইনআপের আরও চার খেলোয়াড়কে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ১১ জন খেলোয়াড়কে জরিমানা করেছে কনমেবল। এই চারজনের একজন রদ্রিগো বেন্টানকুর। ২৭ বছর বয়সী টটেনহ্যাম মিডফিল্ডারকে ৪ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বাকি তিনজনকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। তারা হলেন- নাপোলির ডিফেন্ডার মাতিয়াস অলিভেইরা, বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ।

কলম্বিয়ার বিপক্ষে সেদিন ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। ম্যাচ হেরে যখন খেলোয়াড়েরা হতাশ ছিলেন ঠিক তখনই জানতে পারেন যে কলম্বিয়ার কিছু সমর্থক গ্যালারিতে থাকা উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের উপর আক্রমণ করেন।

শোনার পর তাই পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য গ্যালারিতে গিয়েছিলেন বলে ঘটনার পরে জানিয়েছিলেন দলটির ডিফেন্ডার হিমিনেজ। ৫ ফুটবলারের নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই উরুগুয়ের জন্য বড় ধাক্কা হলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...