| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব আল হাসান গ্রে*ফ'তা'র হবেন কি না সরাসরি জানিয়ে দিলেন আইন উপদেষ্টা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৮ ১৭:৪৬:৩৫
সাকিব আল হাসান গ্রে*ফ'তা'র হবেন কি না সরাসরি জানিয়ে দিলেন আইন উপদেষ্টা

পাকিস্তান-বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন ঢাকায় একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে কথা বলেন।

সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আমিনুল হকের কারাগারে নির্যাতনের বিষয়টিও তুলে ধরেন।

সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়ে আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’

তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।

প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...