| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নি*হ'ত গার্মেন্টস কর্মী রুবেলের বাবা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৮ ০৯:৫৫:৪৭
সাকিবের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নি*হ'ত গার্মেন্টস কর্মী রুবেলের বাবা

রাজধানীর শিক্ষার্থীদের আন্দোলনে নিহত পোশাক শ্রমিক রুবিল হোসেনের মৃত্যুর ঘটনায় আদাবর থানায় দায়ের করা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কিন্তু মামলার বাদী রফিকুল ইসলাম নিজেও জানেন না যে সাকিব তার ছেলে হত্যা মামলার আসামি।

রফিকুল ইসলাম বলেন, সাকিবকে কেন মামলায় অভিযুক্ত করা হয়েছে তা তিনি জানেন না। তিনি শুধু এজাহারে স্বাক্ষর করেছেন। তার ভাতিজা শিবলী আহমেদ এজাহার লেখা দেখেছিলেন।

৫ আগস্ট রুবেল সরকার উৎখাতের দাবিতে মিছিলে অংশ নেন। মিছিলে রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান। তার বাড়ি নীলফামারীর সদর থানার ডোবা গ্রামের আগাজীপাড়ায়।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় শেখ হাসিনাসহ ১৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সাকিব আল হাসান এই মামলার ২৮তম আসামি। তার এই অভিযোগ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ নিয়ে বাদী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে সেই ভাতিজার পরামর্শে ক্যামেরার সামনে তিনি কথা বলতে চাননি। কেবল আসামি সম্পর্কে ধারণা না থাকার বিষয়টি ফোনে জানিয়েছেন রফিকুল ইসলাম। সাকিব ভক্তরা এই নিউজটা বেশি বেশি সেয়ার করেন যাতে করে সবাই বিষয়টা জানতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...