ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আদেশে বিসিবির বড় পদে তামিম
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সরকার পতনের পর ক্রিকেট মাঠে নয় বিসিবির দায়িত্বে ফিরতে পারেন তামিম এমনই শোনা যাচ্ছে।
কয়েকদিন আগে নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমবারের মতো সিবিবি পরিদর্শনে আসেন। কিন্তু বিসিবিতে আসার আগে তামিমকে বিসিবিতে আমন্ত্রণ জানান তিনি।
পরে তামিম বিসিবিতে এসে ক্রীড়া উপদেষ্টা মিরপুর স্টেডিয়াম ও বিসিবিকে দেখান। পরে তারা বিসিবির উপস্থিত সকল কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেই দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে তামিম ক্রিকেট ছেড়ে বিসিবিতে যোগ দিবেন।
তবে এমন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিসিবি পরিচালক ও তামিম ইকবালে চাচা আকরাম খান। তিনি জানিয়েছেন, "এখনো এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তামিম ক্রিকেট খেলবে নাকি বিসিবিতে যোগ দিবে সেটা তার একান্ত নিজের ব্যপার।"
