| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা'ম'লা'র মাঝেই আইসিসির নিয়ম পাত্তা না দিয়ে বড় শাস্তি পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ২০:৪১:৪৭
মা'ম'লা'র মাঝেই আইসিসির নিয়ম পাত্তা না দিয়ে বড় শাস্তি পেলেন সাকিব

রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের সাথে একটি ডিমেরিট পয়েন্টও সংযুক্ত করা হয়েছে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বল করছিলেন সাকিব। এ সময় ব্যাটে ছিলেন মোহাম্মদ রিজওয়ান।

সাকিবের রানের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে প্রত্যাহার করা হয় রিজওয়ানকে। সাকিব তাড়াতাড়ি থেমে গেলেও বল হাত থেকে ব্যাটিং প্রান্তে চলে যায়। রিজওয়ান সরে যাওয়ায় বলটি তাকে স্পর্শ করেনি এবং বলটি উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে গিয়ে শেষ হয়। এ ঘটনায় সাকিব আইসিসির আচরণ বিধি ভঙ করেছেন। নিজের অপরাধ সাকিব শিকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা।

তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। আজ সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...