| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হ*ত্যা মা'ম'লা'র আ'সা'মি সাকিবের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ ফাহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ১৬:৪২:৪০
হ*ত্যা মা'ম'লা'র আ'সা'মি সাকিবের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ ফাহিম

গতকাল পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। দলের পাশাপাশি নিজেই বিশ্ব রেকর্ড করেছেন সাকিব আল হাসান। সরকার পতনের পর বেশ বিপদে আছেন সাকিব। ইতিমধ্যে তার নামে একটি হত্যা মামলা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। তারপর থেকে প্রশ্ন উটছে সাকিবের কি হবে তার ক্যারিয়ার কি শেষ। অনেকেই সাকিবের পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলেছেন। এবার সাকিব কে নিয়ে কথা বলেছেন তার সাবেক গুরু নাজমুল আবিদীন ফাহিম।

তার সতীর্থরা প্রায়ই বলে যে "সাকিব মানসিকভাবে খুব শক্ত"। কোচ হিসেবে নাজমুল আবিদীন ফাহিম দেশ সেরা ও সাকিবের মেন্টর হিসেবে আলাদা পরিচয় রয়েছে।

টাইগার অলরাউন্ড খেলোয়াড় যখনই কোনো সমস্যায় পড়েন তখনই কোচ ফাহিমের কাছে যান। ফাহিম গত সপ্তাহে বিসিবির নতুন পরিচালক হিসেবে যোগদান করেন। এদিকে গতকাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব সম্পর্কে ফাহিম বলেন, আমি বলব না সে মানসিকভাবে শক্তিশালী। যে কোনো খেলোয়ার যেকোনো দেশের জন্য যখন খেলতে মাঠে নামে, আমার মনে হয় না সে নেতিবাচক দৃঢ়তার সাথে মাঠে নামে। তারা শুধু তাদের খেলা নিয়ে ভাবছে। এভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আসে না। এটা তার সাথে একই, তার অন্য কোন ধারণা নেই। সে শুধু ময়দার যত্ন করে।

'বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনও সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।'-যোগ করেন তিনি।

টেস্টে সাকিবের এমন পারফরম্যান্স তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলেই মনে করছেন ফাহিম, 'সাকিবের বোলিংয়ের মধ্যেই আমরা দেখেছি। আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে সে কমফোর্টেবলি সেটা করে না। কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবেই বোলিং করে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বামহাতি সব ধরনের সিচুয়েশনে।'

'যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেয়ার জন্য সে বোলিং করেছে। অন্যদের সাথেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল। সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।'-বলেন ফাহিম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...