| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কোন রাজনীতি নয়, ২য় টেস্টে সাকিবের খেলা নিয়ে সরাসরি জবাব দিলেন বিসিবির সভাপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৬ ১২:৪৩:০১
কোন রাজনীতি নয়, ২য় টেস্টে সাকিবের খেলা নিয়ে সরাসরি জবাব দিলেন বিসিবির সভাপতি

সরকার পতনের পর দেশের অনেক কিছু পরিবর্তনের পাশাপাশি বেশ বিপদে আছেন সাকিব আল হাসান। একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন তিনি। এর মধ্যেই ২য় টেস্টের আগে তার নামে হত্যা মামলা হয়েছে। দুঃসংবাদের পর দুঃসংবাদ জীবনকে দুর্বিষহ করে তুলেছে ৩৭ বছর বয়সী সাকিবের। রাওয়ালপিন্ডি ৪র্থ দিনের টেস্টে সাকিবের প্রমানের বিষয় ছিল। কেউ কোনো আশ্বস্ত বার্তা দিতে পারে না।

শনিবার বিসিবি থেকে সেই বার্তা চলে এল। বোর্ড সাকিবকে বলেছে, 'খেলতে যাও, আমরা তোমার সঙ্গে আছি।' বিসিবির শীর্ষ ব্যবস্থাপনার কাছ থেকে পাওয়া এই বার্তার মাধ্যমে সাকিবের আস্থা ফিরে আসে। গতকাল পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে তার পুরোনো লুকে এভাবেই দেখা গেছে তাকে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টেও খেলার ব্যাপারে সাকিবকে আশ্বস্ত করা হয়েছে।

বিসিবি থেকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাকিব ইস্যুতে কথা হয়েছে। বিশেষজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হয়েছিলেন মামলা সম্পর্কে জানতে। সব জায়গা থেকেই বলা হয়েছে, সাকিব খেলা চালিয়ে যেতে পারবে আদালত নিষেধাজ্ঞা না দিলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে সাকিবকে চলে যেতে হবে যুক্তরাষ্ট্রে। বিদেশে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

ততদিনে হয়তো বিসিবি মামলার বিষয়ে একটা গতি করতে পারবে। কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে এখনও দেশের ক্রিকেটে প্রয়োজন। এই যে ব্যাটিংটা ঠিকমতো হচ্ছে না, তার পরও বোলিং দিয়ে পুষিয়ে দিচ্ছেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। বাঁহাতি স্পিনার হিসেবে তিন সংস্করণে ৭০৭ উইকেট নিয়ে সবার ওপরে তিনি।

নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে পেছনে ফেলেছেন তিনি। কিউই এ স্পিনারের উইকেট ৭০৫টি। বোলারদের কথা বিবেচনা করা হলে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম শীর্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...