| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১০ উইকেটে রেকর্ড করা জয়ের পর ম্যাচ জয়ের নায়ক হিসাবে সরাসরি যাকে কৃতিত্ব দিলেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ১৭:০৫:০৩
১০ উইকেটে রেকর্ড করা জয়ের পর ম্যাচ জয়ের নায়ক হিসাবে সরাসরি যাকে কৃতিত্ব দিলেন শান্ত

শেষ দিনেই বদলে গেল গোটা রাওয়ালপিন্ডি টেস্টের চিত্র। ড্রয়ের পরিবর্তে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের অভিজাত সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি। ’

'খুবই স্পেশাল এক জয়। গত রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি। সে বলেছে, আমরা যদি জিতি তাহলে সেটা খুবই ভালো হবে এবং সৌভাগ্যবশত আমরা আজ জিতেছি। সৌভাগ্যবশত আমরা এখান জয়ী এবং আমরা সত্যিই ভাল কাজ করেছি বিশেষ করে গত ১০-১৫দিন।

বোলিং অ্যাটাক ও দুই ওপেনারকে নিয়ে শান্ত বলেন, 'সব বোলারদের কৃতিত্ব দেওয়া দরকার, নাহিদ সত্যিই ভালো বল করেছে, সাকিবও ভালো ছিলেন। একজন ওপেনারের জন্য লম্বা সময় পর খেলাটা কঠিন। কিন্তু সাদমান ও জাকির যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই আমাদের দলকে সাহায্য করেছে। আশা করি, তারা তাদের ফর্ম ধরে রাখবে। '

৩৭ বছর বয়সে মুশফিক বেশ সাবলীলভাবেই খেলে যাচ্ছেন। ফর্ম খুব একটা পড়তি দিকে হাঁটছে না। আজ ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় নেপথ্যে তো তার ১৯১ রানের অসাধারণ ইনিংসটিই। তাকে নিয়ে শান্ত বলেন, 'গত ১৫-১৭ বছর ধরে মুশফিক খুবই ভালো করছেন এবং তিনি ক্লান্ত হচ্ছেন না, একই একাগ্রতা নিয়ে খেলে যাচ্ছেন। এই গরম আবহাওয়ায় সত্যিই ভালো খেলেছেন তিনি। আমি শুধু তাকে নয়, দলের ১৫ সদস্যের সবাইকেই কৃতিত্ব দিচ্ছি। '

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...