| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৩০ রানের টার্গেট দেওয়ায় বাংলাদেশের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কামরান আকমল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ১৬:০২:১২
৩০ রানের টার্গেট দেওয়ায় বাংলাদেশের পক্ষ নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কামরান আকমল

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে গত দুই দিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। যা চোখ এড়ায়নি সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমলের। দেশের পারফরম্যান্সে হতাশ কামরান। পাকিস্তানের জন্য তার একমাত্র ভরসা ড্র।

কামরান তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল টেস্ট দলের বিপক্ষে ১১৭ রানে এগিয়ে থাকা সত্ত্বেও পাকিস্তানের জিততে না পারা দলের অভ্যন্তরে গুরুতর সমস্যাগুলো তুলে ধরে। টেস্ট ম্যাচ একটি দলের সামর্থ্যের প্রকৃত পরীক্ষা।

আমরা শুধু আশা করতে পারি যে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানি দল ড্র করতে পারে। পাকিস্তানের ক্রিকেটের দুর্বলতার পাশাপাশি টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সকে বড় করে দেখছেন কামরান, 'বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভালো খেলেছে।

সাহসিকতা, টেম্পারমেন্ট এবং চমৎকার শট নির্বাচন করেছে। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন র‌্যাংকিংয়ের দলগুলোর একটি হিসেবে ড্র নিশ্চিত করার জন্য তাদের পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে হবে।' মুশফিকুর রহিম গতকাল আউট হয়েছেন ১৯১ রানে।

তবে কামরান মনে করছেন মুশফিকের ডাবল সেঞ্চুরি প্রাপ্য ছিল, 'এটি দুর্ভাগ্যজনক যে রহিম ২০০ রানে পৌঁছাতে পারেননি, কিন্তু তার ইনিংসটি প্রশংসনীয় ছিল।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...