| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা আক্রান্ত বাংলাদেশিদের নিয়ে রিজওয়ানের বার্তা, ভারতজুড়ে তীব্র নিন্দার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ১০:৩১:৪৯
বন্যা আক্রান্ত বাংলাদেশিদের নিয়ে রিজওয়ানের বার্তা, ভারতজুড়ে তীব্র নিন্দার ঝড়

ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান তার ব্যাটিং দিয়ে মানুষের মন জয় করেছেন। ব্যাট হাতেই হোক বা উইকেটের পেছনে, মাঠের খেলায় প্রতিশ্রুতিবদ্ধ এই পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মানুষ রিজওয়ান এরচেয়েও বড় কিছু। এই ধার্মিক ক্রিকেটারকে কখনও ম্যাচ চলাকালীন মাঠে প্রার্থনা করতে দেখা যায়, আবার কখনও মক্কার কাবা চত্বর পরিষ্কার করার পাশাপাশি আলোচনা হয়।

পাকিস্তানে রিজওয়ান যখন বাংলাদেশের প্রতিপক্ষ, তখন ভারত থেকে আসা বন্যার পানিতে ভাসছে বাংলাদেশ। ভয়াবহ বন্যায় দেশের ১২টি অঞ্চলে হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান স্মরণ করলেন বাংলাদেশের সেই মানুষগুলোর।

তিনি তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বন্যার একটি ছবি পোস্ট করেছেন। বাংলায় লেখা, আমরা আছি তোমার সাথে। এর আগে ইংরেজিতে লেখা এক বার্তায় রিজওয়ান বানভাসি জনগণের জন্য দোয়া করে বলেন, বাংলাদেশের সহনশীল জনগণের প্রতি আমার প্রার্থনা ও সমবেদনা। তারা এই ভয়াবহ বন্যার প্রভাব থেকে বেঁচে গেছে। আমি সবাইকে এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের সমর্থন করার জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে দান করতে বলছি।

এরপরেই বাংলায় লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি। সঙ্গে জুড়ে দেন তিনটি ইমোজি। স্বাভাবিক ভাবেই ভারতের মানুষ রিজওয়ানের এই বার্তা ভাল ভাবে নেয় নি। অনেকেই দাবি করছেন যারা ১৯৭১ সালে বাংলাদেশকে পিষে দিতে চেয়েছে তাদের কেন এতো জ্বলছে। আবার কেউ ১৯৭১ সাল এবং ২০২৪ লিখে বিভিন্ন রকম ছবি ব্যাবহার করে দুই দেশকে ছোট করছে।

রাওয়ালপিন্ডিতে রানের উৎসব চলা এই টেস্টে রিজওয়ান নিজেও পেয়েছেন বড় স্কোরের দেখা। প্রথম ইনিংসে করেছেন দলীয় সর্বোচ্চ ১৭১ রান। তার ওই রানের সুবাদেই পাকিস্তানের স্কোর ঠেকে ৪৪৮ রানে। যদিও বাংলাদেশ সেটা টপকে লিড নিয়েছে। টেস্টের ৫ম দিনের খেলার আগে বাংলাদেশই বরং কিছুটা এগিয়ে থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...