| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৪র্থ দিনে বাংলাদেশের কাছে বিশাল ব্যাবধানে পিছিয়ে থাকার কারণ হিসেবে সরাসরি যাকে দায়ি করলেন নাসিম শাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৪ ২২:৫৩:১৯
৪র্থ দিনে বাংলাদেশের কাছে বিশাল ব্যাবধানে পিছিয়ে থাকার কারণ হিসেবে সরাসরি যাকে দায়ি করলেন নাসিম শাহ

জমে উঠেছে বাংলাদেশ পাকিস্তান ১ম টেস্ট। আজ ৪র্থ দিন শেষে নিজেদের অবস্থান পাকা-পক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশ দল চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিল ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে। মুশফিকুর রহিম ৫৫ আর লিটন দাস ৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। নাসিম দিনের শুরুতেই লিটনকে (৫৬) তুলে নিলেও মেহেদী হাসান মিরাজ এসে মুশফিকের সঙ্গে লম্বা এক জুটি গড়ে তোলেন।

দুজনের জুটিতে বাংলাদেশ পায় ১৯৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ। মুশফিক-মিরাজই বাংলাদেশের রান পাঁচ শর ওপরে নিয়ে যান। নাসিম জানান, উইকেট থেকে পেসাররা কোনো সুবিধা পাননি। উইকেট পেসবান্ধব হবে বলে পাকিস্তান দল একাদশে কোনো স্পিনারই রাখেনি। তারপরও পেসারদের উইকেট নিতে হিমশিম খাওয়ার বিষয়টি ম্যানেজমেন্টের ভালো করে ভাবা দরকার বলে মন্তব্য নাসিমের, ‘পিচ তো আমরা তৈরি করি না।

আমি মনে করি, আমরা যদি (ঘাসে ভরা) সবুজ উইকেট তৈরি করতে না পারি, তাহলে স্পিন-বান্ধব উইকেট বানানোই ভালো। আমাদেরকে যেকোনো মূল্যেই হোক, ঘরের মাঠের সুবিধা নিতে হবে। এ বিষয়টা আমাদের ভাবা দরকার।’ নাসিম অবশ্য ভালো উইকেট না পাওয়ার জন্য ম্যানেজমেন্টকেও দায় দিতে রাজি নন, ‘আমাদের ম্যানেজমেন্ট ভালো উইকেট তৈরিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। এখন আমাদের ভাবা দরকার, কীভাবে ঘরের মাঠের সুবিধা আদায় করা যায়।’ বাংলাদেশের প্রথম ইনিংসে ৯ উইকেটই নিয়েছেন পাকিস্তানের চার পেসার।

নাসিম তিনটি আর শাহিন আফ্রিদি, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ দুটি করে। টেস্ট ক্যারিয়ারের ১৯তম ম্যাচ খেলা নাসিম বোলিং বিভাগ হিসেবে নিজেদের ব্যর্থতাও মেনে নিয়েছেন, ‘বোলার হিসেবে আমাদেরকে মনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। বোলিং বিভাগ হিসেবেও আমরা আরও ভালো করতে পারতাম।’

পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ অবশ্য চাঁছাছোলা ভাষাতেই নাসিমদের ব্যর্থতা তুলে ধরেছেন। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৫ টেস্ট খেলা এই পেসার এক্সে হতাশা প্রকাশ করে একাধিক পোস্ট দিয়েছেন। একটিতে লিখেছেন, ‘নাসিমের বয়স ২১ বছর, আফ্রিদি ২৪, শেহজাদও ২৪। কিন্তু ওদের বোলিং দেখে মনে হচ্ছে, বয়স ৩৫ বছর।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...