| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনাতে বিসিবিকে আইনি নোটিশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৪ ১৪:০০:২৩
সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনাতে বিসিবিকে আইনি নোটিশ

সরকার পতনের পর দেশে সরকারি দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবার সেই তালিকায় সাকিবের নাম এসেছে। হত্যা মামলায় ২৮ তম আসামি হয়েছে সাকিব। বর্তমানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। তবে ওই ম্যাচের মাঝামাঝি ২২ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা হয়।

ওই মামলার পর সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে বিসিবিকে আইনি নোটিশ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজিব মাহমুদ আলম। সিবিবিতে সাকিবের জমা দেওয়া আইনি নোটিশের বিষয়ে আইনজীবী বলেন, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না। অবিলম্বে তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া উচিত।

এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যায় প্ররোচনার অভিযোগে গত ২২ আগস্ট সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়। মামলার ২৮ নম্বর জবানবন্দিতে শাকিবকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আদাবর রিং রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন রুবেল।

এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, উৎসাহ, সাহায্য-সহযোগিতায় কেউ মিছিলে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট মারা যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...