| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুশফিকের নয়া রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানকে পাল্টা জবাব দিলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৪ ১৩:৪৫:১৪
মুশফিকের নয়া রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানকে পাল্টা জবাব দিলো বাংলাদেশ

আজ সেঞ্চুরি করার আগে মুশফিকের আরো একটি রেকর্ড সৃষ্টি হয়েছে। তামিমের পর ২য় ব্যাটার হিসাবে ১৫ হাজার রান করেছেন তিনি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ রক্ষণভাগে ছিল। মাঠ ব্যাটারদের পক্ষেই ঘুরে দাঁড়ায়। যেখানে মুশফিকুর রহিমের অবদান দারুণ।

সেঞ্চুরি করে অপরাজিত। তার ব্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন। ২০০ বল খেলে ট্রিপলের ম্যাজিক সংখ্যায় পৌঁছে যান মুশফিক। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।

তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এর আগে স্বাগতিকদের বিপক্ষে করাচি টেস্টে হাবিব বাশার ১০৮ রান করেছিলেন এবং জাভেদ ওমর ১১৮ রান করেছিলেন।

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে আছে ৪ উইকেট।

৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি।

অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে আরও একবার জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...