| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান টেস্টে মুশফিক-লিটনের ব্যাটিং অবিশ্বাস্য মন্তব্য করলেন মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৪ ১০:৪৮:০৮
পাকিস্তান টেস্টে মুশফিক-লিটনের ব্যাটিং অবিশ্বাস্য মন্তব্য করলেন মুমিনুল

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ব্যাহত হয়নি বৃষ্টি। উইকেট ধীরে ধীরে ধূসর হয়ে যায়। এই উইকেটে শুরু থেকেই সুবিধা ছিল ব্যাটসম্যানদের। ৪৪৮ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর মনে হচ্ছিল বাংলাদেশ আর বেশিদূর যেতে পারবে না। তবে সেই ভাবনাকে থাম্বস আপ দিয়ে অগ্রগামী হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নের পথে বাংলাদেশি নায়ক লিটন দাস ও মুশফিকুর রহিম।

আজ আবারও ব্যাটে নামবে এই দুজনের অটুট জুটি। তাদের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্যও। কারণ এরপর মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই পরিচিত। এখনও পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিতে ৯৮ রান যোগ করেছেন লিটন-মুশফিক। এ নিয়ে মুমিনুল বলেন, 'মুশফিক ভাই আসলে খুব ডেডিকেটেড পার্সন। আমি যদি কিছু একটা বলতে যাই সেটা কম হয়ে যাবে। তার খেলার যে ধরন, আমাদের খেলার ধরন থেকে অনেক ভিন্ন। প্রতিটা বল এত যত্ন নিয়ে খেলে, বুঝা যায় যে অনেকগুলা টেস্ট ম্যাচ খেলছে।

তিনি খেলাটাকে সাজিয়ে রাখেন।' 'শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট, সাদমানের (ইসলাম) উইকেট পড়ে গেল। খেলাটা কিন্তু সেখান থেকে সুন্দর করেসেসাজিয়ে নিয়েছে। সে আসার পর সাদমান কিন্তু খেলাটা দ্রুত এগিয়ে নিয়েছে (এক্সিলারেট করসে)। নিশ্চয়ই ভালো কিছু বলেছে হয়তো।

মুশফিক ভাইয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।'-যোগ করেন তিনি। লিটনকে নিয়ে মুমিনুল বলেন, 'লিটন দাস একজন ক্ল্যাসিক্যাল ব্যাটার, এটা সবাই জানে। এক ওভারেই সে পার্থক্য গড়ে দিয়েছে, বিশেষ করে নাসিম শাহর ওভার (১৮ রান নেওয়া)। এর ফলে (খেলাটা) আমাদের হাতে চলে এসেছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...