| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে জোড়া উইকেট হারালো বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৩ ১২:৩৯:০৭
হাইভোল্টেজ ম্যাচে জোড়া উইকেট হারালো বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান। তবে তাঁর ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশকে ব্যাটিং করাতে চান তিনি।

রিজওয়ান অপরাজিত থাকলেন ২৩৯ বলে ১৭১ রানে। ১১টি চারের সঙ্গে এ উইকেটকিপার-ব্যাটসম্যান মেরেছেন ৩টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ছিলেন ২৪ বলে ২৯ রানে। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিনে ৪ উইকেট নিতে পারলেও আজ দুই সেশনেরও বেশি সময় বোলিং করে ২টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।

এর আগে প্রথম দিনে বোলিং করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। নিজের দ্বিতীয় ওভারে এসে উইকেটের দেখা পান শরিফুল। তুলে নেন আবদুল্লাহ শফিকের উইকেট। ১৪ বলে ২ রান করেন তিনি। এবার উইকেট দেখা পান শরিফুল ইসলাম। নিজের ৪র্থ ওভারের ৫ম বলে লিটনের ক্যাচ বানিয়ে অধিনায়ক শান মাসুদকে ফেরান শরিফুল।

শরিফুলের দ্বিতীয় শিকার বাবর আজম। আবারও লিটন দাস ক্যাচ ধরেন। ডাক মারেন বাবর আজম। সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। ৫৬ রান করেন তিনি।

এর সুযোগ নিয়ে প্রথম দিন থেকেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা শাকিল এদিন আরেকটি নতুন রেকর্ড গড়েছেন। গতকালই টেস্টে পাকিস্তানের হয়ে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন শাকিল। ছুঁয়ে ফেলেন ১৯৫৯ সালে করা সাঈদ আহমেদের রেকর্ড। আজ সাঈদকে ছাড়িয়ে ২০ ইনিংস পর টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শাকিল। ২০ ইনিংস শেষে শাকিলের রান এখন ১০৫২।

আজ তৃতীয় দিনের মত ব্যাটিং শুরু করেছে। আগের দিন বিনা উইকেটে ২৭ রানে দিন শেষ করে বাংলাদেশ। ২৭ রান থেকে আজকে ব্যাটিং শুরু করেছে জাকির ও সাদমান। তবে বেশিক্ষণ ঠিকতে পারেননি জাকির।

নাসিম শাহ'র পাতানো ফাঁদেই পা দেন জাকির। তার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন ৫৮ বলে ১২ রান করা জাকির। বাম দিকে ঝাঁপিয়ে প্রায় প্রথম স্লিপ বরাবর পজিশন থেকে ক্যাচ নেন রিজওয়ান। তৃতীয় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেটে ৬৩ রান। ২৬রানে সাদমান ও ১ রানে ব্যাট করছেন মমিনুল।

এর আগে দ্বিতীয় দিনে অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় নিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...