| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিসিবি চাইলে পদত্যাগ করবেন কি-না সরাসরি জানিয়ে দিলেন হাথুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৯ ২০:৪৮:১৮
বিসিবি চাইলে পদত্যাগ করবেন কি-না সরাসরি জানিয়ে দিলেন হাথুরু

সরকার পতনের পর একের পর এক পরিবর্তন হতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সামনে আরো অনেক বড় পরিবর্তন আশা করছে দেশের ক্রিকেট ভক্তরা। জালাল ইউনুস এরই মধ্যে পদত্যাগ করেছেন, নাজমুল হাসান পাপনও পদত্যাগ করবেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্ট খেলা হবে। এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইগারদের প্রধান কোচ।

তিনি বলছিলেন, বাংলাদেশে (ক্রিকেট বোর্ড) কী হচ্ছে তা আমার জানা নেই। আমার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছি, যতদিন চুক্তি স্থায়ী হয় ততদিন আমি সেবা করার জন্য উন্মুখ। যদি বোর্ড পরিবর্তন হয় এবং তারা পরিবর্তন করতে চায়, তাতে আমার কোনো সমস্যা নেই। যদি তারা আমাকে চালিয়ে যেতে বলে, তারা আমার সাথে খুশি, আমি আনন্দের সাথে কাজটি করব।

এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করে হাথুরু বলেন, '(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)।

ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান হাথুরু, 'অবশ্যই (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলা-ধূলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...