| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে আয়োজন করে হাসির পাত্র হল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৮ ১৯:০৯:২৭
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে আয়োজন করে হাসির পাত্র হল পাকিস্তান

আগামী সপ্তাহে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ৩০ আগস্ট দ্বিতীয় ম্যাচের ভেন্যু করাচি। কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল করাচি ম্যাচের জন্য স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বর্তমানে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের কাজ চলছে।

এ কারণে করাচি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছে পিসিবি। পাকিস্তানি কাউন্সিল জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে পিসিবির এমন সিদ্ধান্ত মানতে পারেননি সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তান ক্রিকেটকে ‘হাসির পাত্র’ বানানোর জন্য বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেছেন, ‘দ্বিতীয় টেস্ট করাচিতে হবে। আমার ধারণা, করাচিতে পুনর্গঠন প্রক্রিয়া চলছে। ওরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্টেডিয়াম প্রস্তুত করছে। দর্শক ছাড়া পাকিস্তানে টেস্ট আয়োজন পাকিস্তানকে নিয়ে রসিকতা করার মতো। আমাদের তো মাত্র দুই বা তিনটি স্টেডিয়াম আছে এমন না, আমাদের ফয়সলাবাদ স্টেডিয়াম আছে। এটা শীর্ষ মানের স্টেডিয়াম, সেখানেও খেলা যেত। ওখানে কত খেলা হয়েছে।’ দেশে এত বিকল্প থাকার পরও পুনর্গঠনের অজুহাতে দর্শকহীন এক মাঠে টেস্ট আয়োজনে পাকিস্তানকে বিশ্বে হাসির পাত্র বানাবে বলে ধারণা কামরানের, ‘এর বাইরে মুলতানে স্টেডিয়াম আছে।

আমরা জানেন মুলতান স্টেডিয়াম অনেক ভালো এবং ওখানে সবসময় দর্শক আসে। আপনি জানেন স্টেডিয়াম আছে, এই দুই ভেন্যুর যেকোনো একটিতে আপনি অন্য টেস্ট ম্যাচ দিতে পারতেন। তাহলে ভালো হতো। আমার মনে হয়, এতে আন্তর্জাতিকভাবে আমরা হাসির পাত্র হচ্ছি। এমন কিছু হওয়া ঠিক না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...