| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ম্যাচ বাতিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৭ ২০:৪৬:৪১
রাজনৈতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ম্যাচ বাতিল

পাকিস্তানে দুটি টেস্ট খেলার পর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজম হোসেন শান্তরা। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলমান ড্রেসিংরুম সংস্কার কাজের কারণে ম্যাচটি গোয়ালিয়রে স্থানান্তরিত করা হয়েছে।

১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে এই বিষয়টি ঘিরে উত্তেজনা থাকার কথা ছিল, অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই ম্যাচের ভবিষ্যত নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছে। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা গোয়ালিয়রে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছে, ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে জানিয়েছে। হিন্দু মহাসভা ম্যাচটি বাতিলের আবেদন জানিয়েছে।

এরপরেও ম্যাচটি আয়োজনের চেষ্টা চালালে ভেন্যুতে হামলার হুমকি দিয়েছে তারা। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা: জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, ডানপন্থি সংগঠনটি ম্যাচটি বাতিলের সব ধরনের চেষ্টা চালাবে। জয়বীরের ভাষ্য, ‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। মন্দির ভেঙে ফেলা হচ্ছে। তাই গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।’ তিনি আরও জানান, শান্তি বজায় রাখতে চাইলে ম্যাচটি বাতিল করা উচিত।

নয়তো দেশে অশান্তি ছড়িয়ে পড়বে। এমনকি ম্যাচটি বাতিল করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর হস্তক্ষেপও চান তারা। কোনো কারণে ম্যাচটি হলে মহাসভার কর্মীরা ভেন্যুর ক্ষতি করার হুমকিও দেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পর সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন। সেদিন ও এর পরের কয়েকদিন দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ও অনেক আবাসস্থলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর অধিকাংশ রাজনৈতিক প্রতিহিংসা থেকে হলেও ভারতীয় অনেক সংবাদমাধ্যম ব্যাপারটিকে সংখ্যালঘু বা হিন্দুদের ওপর আক্রমণ বলে তাদের প্রতিবেদনগুলো উল্লেখ করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...