| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

২ শর্তে বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়তে রাজি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৭ ১৫:৪১:২৪
২ শর্তে বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়তে রাজি পাপন

শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মহলে তার পদত্যাগের ডাক আসে। বিভিন্ন সেক্টরের সিনিয়ররা প্রায় প্রতিদিনই তাদের পদ ছেড়ে চলে যান। পদে বহাল রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।

তবে বিসিবির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্রে জানা যায়, একজন পরিচালককে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। যদিও মৌখিকভাবে বললেই হবে না, দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা লিখিতভাবে জানাতে হবে পাপনকে।

বোর্ডের প্রধান নির্বাহীর মাধ্যমে একটি সভা ডেকে সেটি অনুমোদনও করাতে হবে। এরপর বিসিবির ভবিষ্যৎ কী হবে? এক্ষেত্রে কয়েকটি বিকল্প পথ রয়েছে। বর্তমানে যে পরিচালকরা আছেন, তাদের মধ্যে থেকে একজন সভাপতি বেছে নেওয়া সম্ভব। এ প্রক্রিয়ার জন্য অন্তত ৯ জন পরিচালককে সভায় উপস্থিত থাকতে হবে। সংখ্যায় এতজন পরিচালক এখনো সরব আছেন।

যদি তাদের সরকারের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। এক্ষেত্রে এক যোগে পদত্যাগ করতে পারেন বিসিবির সব পরিচালক। তখন একটি অন্তর্বর্তী বোর্ড তৈরি করা হবে, যাদের বেধে দেওয়া হতে পারে নির্বাচন আয়োজনের সময়সীমা। তবে অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।

এই টুর্নামেন্ট আয়োজনে যেন কোনো বাধা না আসে, সেদিকেই এখন বোর্ডের সব নজর। বিসিবির সব পরিচালক একসঙ্গে পদত্যাগ করলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, বিশ্বকাপও চলে যেতে পারে ভিন্ন দেশে; এটি মাথায় রেখেই কাজ করছেন বিসিবির সংশ্লিষ্টরা।।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...