| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশের সেমিফাইনালে উঠার মিশন, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৭ ১৫:২৬:৩৯
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশের সেমিফাইনালে উঠার মিশন, দেখে নিন ফলাফল

বাংলাদেশের হাই পারফরম্যান্স দল সিনিয়র সিরিজে তার প্রথম ৫ ম্যাচে ৩ ম্যাচ হেরে ৩ জয় পেয়েছে। তাই সেমিফাইনালে টিকে থাকতে পার্থ স্কটসকে হারানো ছাড়া এইচপির কোনো বিকল্প ছিল না। শেষ পর্যন্ত মাহফুজুর রহমান রবির বলে হাসিমুখে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে এক পা ধরে রাখল আকবর আলীর দল।

শনিবার (১৭ আগস্ট) ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে পার্থ। জবাবে, এইচপি ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে বিজয় বন্দরে পৌঁছে।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। তার বিদায়ে ৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন। চারে নেমে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলামও। এই তরুণ ব্যাটার ফিরেছেন ৫ বলে ২ রান করে।

টপ অর্ডার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় এইচপি। এমন অবস্থা থেকে দলকে টেনে তোলেন আকবর আলি ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে তাদের ৩৯ রানের জুটিতে ম্যাচে ফেরে দল। ১৭ বলে ১৬ রানে ফেরেন শামীম। আকবরের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩৫ রান। আকবর ফেরার পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন রাব্বি। এই তরুণ ব্যাটার ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

তার দুর্দান্ত ক্যামিওতে জয়ের সমীকরণ মিলিয়েছে এইচপি। এর আগে ব্যাট করতে নেমে ত্যাগো ভিলির ৫৬ ও বাক্সটার হোল্টের ৩৪ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় পার্থ। এইচপির হয়ে দুইটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল ও রকিবুল হাসান। তাছাড়া একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...